দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৯ জুন ২০২৬, ০১:১০ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:১৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব রাখেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে হ্রাসকৃত ১০ শতাংশ কর প্রদান করে থাকে। আমি এটাকে কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করছি। এজন্য একটি তবে.. আছে।’

তিনি বলেন, ‘প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গবেষণা এবং উন্নয়নে শিক্ষার্থীদের অন্য ভাষা শিক্ষা দিতে হবে; এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ল্যাবস স্থাপন ও সেটি পরিচালনা করতে হবে। একইসঙ্গে গরীব ও মেধাবী শিক্ষার্থী যারা থাকবে, তাদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিতে হবে।’

এনবিআর সূত্র জানিয়েছে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ করহার কার্যকর রয়েছে। আগামী অর্থবছরে এই করহার কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এই কর ছাড় দেওয়া হচ্ছে। করের চাপ কমলে প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে পারবে বলে সরকারের ধারণা।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে করহার কমানোর ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আরোপ করা হচ্ছে না। তবে ভবিষ্যতে এই ৫ শতাংশ করহার বহাল রাখতে সরকার নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করতে পারে।

বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে কার্যক্রম পরিচালনা করছে ১০৩টি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া দেশে বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ২০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। নতুন করহার কার্যকর হলে এসব প্রতিষ্ঠানও একই সুবিধার আওতায় আসবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9