বাসা-রুম ভাড়া খুঁজে দেবে এআইইউবি শিক্ষার্থীদের ‘ঘরখুঁজি’

০৮ জুন ২০২৬, ১১:৩৭ AM , আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:০৬ PM
অ্যাপের ফিচার ছবি

অ্যাপের ফিচার ছবি © টিডিসি ফটো

ভাড়া বাসা ও রুমমেট খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে নতুন উদ্যোগ নিয়ে এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইউবি) এর কয়েকজন শিক্ষার্থীর প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘ঘরখুঁজি’। সম্প্রতি প্ল্যাটফর্মটির সফটওয়ার যা হয়েছে। মাত্র এক সপ্তাহেই এক হাজারের বেশি ব্যবহারকারী এতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জুন তাদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়াকে স্টার্টআপটির জন্য বড় অর্জন হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ৩ জন। তারা হলেন, এআইউবি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কাজী তামিদুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের মোস্তফা মুজাতাহিদ সাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার বিন ইয়ামিন।

তামিদুর রহমান নামে একজন উদ্যোক্তা বলেন, ‘ঘরখুঁজি’ এর অন্যতম আকর্ষণীয় সংযোজন হলো ‘নেয়ারবাই পিপল’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আশপাশের বাসিন্দাদের সঙ্গে ব্যক্তিগত ও গ্রুপভিত্তিক যোগাযোগ স্থাপন করতে পারবেন। উদ্যোক্তাদের মতে, ঢাকা শহরের মতো ব্যস্ত নগরজীবনে ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতা ও প্রতিবেশী যোগাযোগের ঘাটতি কমাতে এটি একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

এছাড়া প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ‘জিরো ব্রোকারেজ’ মডেলে পরিচালিত হওয়ায় ভাড়াটিয়া এবং বাড়ির মালিকরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফলে বাসা ভাড়া নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খরচ ও হয়রানি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্টার্টআপটির উদ্যোক্তারা জানান, প্রপটেক এবং কমিউনিটি নেটওয়ার্কিংয়ের সমন্বয়ে একটি নিরাপদ ও সংযুক্ত আবাসিক ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য। তারা বিশ্বাস করেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বর্তমানে ‘ঘরখুঁজি’ অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস— উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে।

ট্যাগ: এআইইউবি
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬