আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় প্লাটিনাম ও স্বর্ণপদক জিতলেন নর্দান ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

০৭ জুন ২০২৬, ০৪:১১ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৪:১২ PM
পদকপ্রাপ্ত নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন

পদকপ্রাপ্ত নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন © সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ইনোভেশন ওয়ার্ল্ড  কাপ (আইডব্লিউসি) ২০২৬ ও ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পেটিশন (আই৩সি) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশের টিম ফ্যান্টম ফোর্জ। দলটি প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

প্রতিযোগিতায় অংশ নেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান (নাঈম) ও মো. নাঈম হোসেন। দলের সুপারভাইজার হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ। তারা বাংলাদেশ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি প্রতিযোগী অংশ নেন। জাতীয় পর্যায়ে নির্বাচিত উদ্ভাবনী প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্বে নিজেদের গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়।

তীব্র প্রতিযোগিতার মধ্যেও টিম ফ্যান্টম ফোর্জের এই সাফল্য শুধু দলের জন্য নয়, বাংলাদেশ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বৈশ্বিক উদ্ভাবন অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতিরও একটি উজ্জ্বল উদাহরণ।

এই সাফল্যের মাধ্যমে নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন দেশের তরুণ প্রজন্মের সামনে অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬