৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিতেঅনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

২০ মে ২০২৬, ০৮:৪১ PM
আইইউবিতে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

আইইউবিতে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে © সৌজন্যে প্রাপ্ত

ষাটটির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে ২০২৬। বুধবার (২০ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইরিলেশনস (সিজিপিঅ্যান্ডএআর) কার্যালয়।

দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারীপ্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরিকথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেয়, এবংপ্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেয়।

উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। এতে বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম; উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড; সিজিপিঅ্যান্ডএআর-এর পরিচালক মো. মঞ্জুরুল হক খান, উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস; এবং সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।

ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক, আইডিএলসি, নগদ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং উপায়। এফএমসিজি খাত থেকে অংশ নেয় কাজী ফার্মস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড, এসিআই, এম এম ইস্পাহানী লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, এবং ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। ঔষধ শিল্প থেকে অংশগ্রহণ করে রেনাটা, একমি, পপুলার এবং নাফকো।

অন্যান্য বিভিন্ন খাত থেকে আসা প্রতিষ্ঠানের মাঝে ছিল- মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, আজিকবশির গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা কোম্পানীজ, বিক্রয় ডট কম, গ্রামীণ হেলথকেয়ার লিমিটেড (সুখী), কর্ণফুলী গ্রুপ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, এবিসি লিমিটেড, রহিমআফরোজ, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানীজ।

এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিলো সিটি ব্যাংক পিএলসি এবং নগদ; বেভারেজ পার্টনার ছিল ফ্রেশ; এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল- নিউজটোয়েন্টিফোর, দা বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির ম্যানজেমেন্ট ইনফরমেশনসিস্টেমস-এর শিক্ষার্থী আল-জাওয়াদ ইসলাম সাদমান।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950