এআইইউবি-ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

২৩ মে ২০২৬, ০৩:৫২ PM
সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও চিতকারা ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা

সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও চিতকারা ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। চিতকারা ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্যোক্তা ও সমাজসেবী ড. মধু চিতকারা। 

দুই দিনের সফরে কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংভুক্ত চিতকারা ইউনিভার্সিটিতে অবস্থানকালে প্রফেসর ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা, প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ প্রোগ্রামস) প্রফেসর ড. অমিত মিত্তল, আন্তর্জাতিক অফিসের প্রধান ড. চারু খোসলাসহ পিএইচডি গবেষক, বিভিন্ন গবেষণা দলের সদস্য, আন্তর্জাতিক অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। 

এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আলিমে ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির প্রথমবার অবসর ঘোষণার পর যা বলেছিলেন রোনালদো
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছরের শিক্ষকতা জীবনের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন না…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬