এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

২৫ জুন ২০২৬, ১১:৫৫ AM
এমওইউতে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেড বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড মি. জোশুয়া কুয়েক

এমওইউতে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেড বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড মি. জোশুয়া কুয়েক © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও সনি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এআইইউবি ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার ও সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেড বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড মি. জোশুয়া কুয়েক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের মেন্টররা। সনি সিঙ্গাপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিজিটাল ইমেজিং মিস কারেন সাম এবং ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট স্পেশালিস্ট মি. জনাথন পুন।

সমঝোতা স্মারকের আওতায় সনি বাংলাদেশ, এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে পরিচালিত এআইইউবি ফটোগ্রাফি ক্লাবকে বিনামূল্যে সনির ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি, ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যা তাদের ফটোগ্রাফিুবিষয়ক কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ সহযোগিতার অংশ হিসেবে ক্লাবটি ভবিষ্যতে ‘এআইইউবি ফটোগ্রাফি ক্লাব, পাওয়ার্ড বাই সনি’ নামে পরিচিত হবে।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9