বিইউবিটিতে সফলভাবে সম্পন্ন হলো ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ঢাবির আইবিএ, রানার্সআপ বিইউপি

১৪ জুন ২০২৬, ০৮:৫৫ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৫৬ AM
চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, রানার্সআপ বিইউপি

চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, রানার্সআপ বিইউপি © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ডিবেটিং ক্লাবের (বিইউবিটিডিসি) আয়োজনে "ভয়েস অব ইউথ: রিফর্মিং দ্য নেশন" প্রতিপাদ্যে অনুষ্ঠিত ১ম বিইউবিটিডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। এ প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো মেধা, যুক্তিনিষ্ঠা এবং বক্তৃতাদক্ষতায় উজ্জ্বল পারফরম্যান্স উপস্থাপন করে।

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী, বিইউবিটিডিসির চিফ মডারেটর প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেইন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা, যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর তাহমিদ আমিত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. আবদুন নূর তুষার এবং কীনোট স্পিকার ও ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর মানজুর আল মাতিন।

বিইউবিটির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ প্রতিযোগিতা দেশের তরুণ প্রজন্মের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, বাকস্বাধীনতা এবং জাতি গঠনে তাদের ভূমিকার সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অংশগ্রহণকারী দলসমূহ, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবী, ক্লাব অংশীদার এবং সকল সহযোগীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার সমাপ্তি হলেও এখানে জন্ম নেওয়া বন্ধুত্ব, ভাবনা এবং অনুপ্রেরণা তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন প্রতিধ্বনিত হতে থাকবে। যুক্তি ও সংলাপের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিইউবিটিডিসি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬