বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার

১০ জুন ২০২৬, ০৭:৪৮ PM
লুইজ হেনরিকে

লুইজ হেনরিকে © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই যেন উত্তেজনা বাড়ছে ফুটবলপ্রেমীদের। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। মাঝে ২০১৪ আসরে ঘরের মাঠে সেমিফাইনাল খেলেছিল সেলেসাওরা। এবার নতুন কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই স্বপ্নে ব্রাজিলের স্ট্রাইকার লুইজ হেনরিকেও রঙ ছড়াতে শুরু করেছেন। শুধু শিরোপা জয়ের নয়, ফাইনালে গোল করে দলকে সাফল্য এনে দেওয়ার স্বপ্নও দেখছেন তিনি।

সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে হেনরিকে বলেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে হবে। কিন্তু আমি যেন স্বপ্নে প্রতিনিয়ত দেখছি, কীভাবে ফাইনালে গোল করছি। প্রত্যেকদিন এই মুহূর্তটা আমার চোখের সামনে ভাসছে।’

জেনিথের এই স্ট্রাইকার আরও বলেন, ‘আমার মেন্টর প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠেই আয়নায় তাকাতে বলে এবং বলে, আমি ফাইনালে জয়সূচক গোলটি করছি এবং সেরা খেলোয়াড় হচ্ছি। আমি প্রতিনিয়ত এই মুহূর্তটা স্বপ্নে দেখতে পাচ্ছি। যখন এমন মুহূর্ত আসবে আমি প্রস্তুত আছি এবং গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’

চেলসির তরুণ ফুটবলার এস্তেভাওর ইনজুরিতে মূলত দলে সুযোগ পেয়েছেন হেনরিকে। নিজের সম্পর্কে এই স্ট্রাইকারের ভাষ্য, ‘আমি যদি সুযোগ পাই, তাহলে ক্লাবে যা করি, মূল দলেও তা করে দেখাবো। আমি প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছি এবং সুযোগের অপেক্ষায় আছি। আমি দলকে যেকোনো অবস্থায় সাহায্য করতে প্রস্তুত।’ 

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬