আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে, প্রতিমন্ত্রীর অভিনন্দন

২১ মার্চ ২০২৬, ১০:২০ PM
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ © টিডিসি ফটো

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের অভাবনীয় সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশের জুডোকারারা ২টি স্বর্ণ এবং ১টি ব্রোঞ্জ পদক জয় করায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, 'বিকেএসপির কৃতি জুডোকা আজিজা আলেয়া লিয়ন, উসাচিং মারমা বিজয় এবং রেমি হাসির এই গৌরবোজ্জ্বল অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক এই আসরে নেপাল ও ভুটানের ৩০০ জন প্রতিযোগীর মধ্যে আমাদের অ্যাথলেটদের এই বিজয় অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি পদকজয়ী সকল খেলোয়াড়, কোচ এবং বিকেএসপি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি এবং বিকেএসপির সঠিক নির্দেশনার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা নিয়মিত সাফল্য বয়ে আনছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই তরুণ জুডোকারা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

উল্লেখ্য, নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬