সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

০২ অক্টোবর ২০২৫, ১০:৫২ PM
বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত

বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত © সংগৃহীত

‘গণিত হোক আনন্দের’ স্লোগানে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) অনুষ্ঠিত হয়েছে বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার ৬০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড ক্যাটাগরিতে মোট ১৫০ জন বিজয়ী হয়েছেন। টিম রাউন্ডে জুনিয়র ক্যাটাগরিতে ৭টি দল, ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ১১টি দল এবং অ্যাডভান্সড ক্যাটাগরিতে ৪টি দল বিজয়ী হয়। এছাড়াও তিনটি ক্যাটাগরিতে মোট ১৩৫ জন শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে মেরিট আওয়ার্ডে ভূষিত করা হয়।

উল্লেখ্য যে, BMTC-2025 এর জাতীয় পর্যায়ে প্রফেসর জামাল নজরুল ইসলাম এর স্মরণে দেয়া হয়েছিলো "Jamal Nazrul Islam Memorial Award for Best Team of BMTC 2025" পুরষ্কার। জুনিয়র লেভেল থেকে "Sigma Cube" দলের সদস্যরা সর্বোচ্চ নম্বর পেয়ে এ পুরষ্কার অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারের বর্ণাঢ্য শিক্ষাজীবন নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: ২০ বছরে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এক কোটি ১৭ লাখ, চাকরি পেয়েছেন ১.৫ শতাংশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতবিদ মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের গণিত শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং তাদের উৎকর্ষ সাধনের জন্য উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলাম  বলেন, এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আরও আয়োজন করা এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে তার সর্বোচ্চ সাহায্যের কথা পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়াও বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (বিএমটিসি) ২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রফেসর  - ড. মুহাম্মদ মাহবুবুর রাজ্জাক, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের EEE ডিপার্টমেন্ট এর প্রফেসর ড.জি আর আহমেদ জামাল, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ এর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. সাইফুর রহমান বাকাউল প্রমুখ।

উল্লেখ্য যে, বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর মাধ্যেমে নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে টিম সিলেকশন টেস্ট এর মাধ্যমে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশ বণিক দলকে বাছাই করা হবে।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬