সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’ উদ্বোধন

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মা ফেস্টে অতিথিরা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মা ফেস্টে অতিথিরা © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে শুরু হলো দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’। দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠান দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এ ফেস্টের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পরিচালক, মার্কেটিং এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চোধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. ইসরাত জাহান বুলবুল চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), কর্পোরেট লিডার, ফার্মাসিস্ট, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অ্যালামনাই এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬