সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ PM
বোর্ড সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের (এসইইউটি) ১৩৯তম বোর্ড সভা সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায়। 

এ সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা প্রদান করা হয়। বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬