বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন, কূটনৈতিক চর্চায় মুখর ক্যাম্পাস

০৫ মে ২০২৬, ০৪:০০ PM
বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন

বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন © সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) ইন্ট্রা মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন)-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশ, কূটনৈতিক চর্চা এবং জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গতকাল সোমবার (৪ মে) এই সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অসাধারণ যুক্তি প্রদর্শন, নেতৃত্বগুণ এবং সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।

সম্মেলনের বিভিন্ন কমিটি সেশনে প্রতিনিধিরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে গঠনমূলক বিতর্কে অংশ নেন। তারা পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান এবং কার্যকর রেজুলেশন তৈরিতে কাজ করে, যা একটি প্রকৃত এমইউএন চেতনার প্রতিফলন।

অনুষ্ঠানের সমাপনী মঞ্চে উপস্থিত ছিলেন বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা রাইহান আবদুল্লাহ ও সহ-প্রতিষ্ঠাতা শাদমান শরার। তারা তাদের বক্তব্যে বাইউস্ট ইন্ট্রা-এমইউএন ২০২৬-এর সফল আয়োজনের প্রশংসা করেন এবং ডেলিগেট, এক্সিকিউটিভ বোর্ড, ভলান্টিয়ার ও আয়োজক দলের আন্তরিক পরিশ্রমের কথা তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি উন্নয়ন এবং নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা ভবিষ্যতেও বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের মাধ্যমে আরও এমন কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক, নীতিনির্ধারণ এবং কূটনৈতিক চর্চায় আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ডেলিগেটদের সম্মাননা প্রদান করা হয়। আনন্দ, গর্ব এবং সাফল্যের আবহে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আয়োজকরা বলছেন, বাইউস্ট এমইউএন-২০২৬ ভবিষ্যতের আরও বড় আয়োজনের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬