আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত 

২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ PM
ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২.৩০ টায় আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক  ড. আবদুর রব-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), সহ অন্যান্য শিক্ষক ও গবেষকবৃন্দ।

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১৭৬ জন গবেষককে ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২৫৭ টি আইএসআই ইনডেক্সড, ১৯২ টি স্কোপাস ইনডেক্সড, ২০৯ টি স্কোপাস কনফারেন্স ও স্কোপাস বুক চ্যাপ্টার, ৫ টি স্কোপাস বুক এবং ২৭ টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে  আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬