আইইউবিতে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

১০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM
‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস : কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’

‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস : কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ © টিডিসি সম্পাদিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস : কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ শুক্রবার (১০ এপ্রিল) শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

৯ এপ্রিল উদ্বোধনী অধিবেশনে আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন। প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের অধ্যাপক ক্রেইগ ব্যাটি। দ্বিতীয় দিনের মূল প্রবন্ধে অধ্যাপক লুন্ড গণমাধ্যম ও দর্শক-অনুভূতির নানা দিক নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের দুই দিনে মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এসব প্রবন্ধে ডিজিটাল অর্থনীতি, জেন্ডার ইস্যু, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের পরিচয়, লোকসংস্কৃতি এবং চলচ্চিত্রের মতো সমকালীন বিষয়গুলো উঠে আসে। এছাড়া সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা ও একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন ‘দেলুপি’ (২০২৫) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এই আয়োজনের একটি উল্লেখযোগ্য দিক ছিল ‘বাংলাদেশ কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রিসার্চ গ্রুপ’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু। দেশে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে গবেষণার জন্য এটিই প্রথম কোনো সংগঠিত প্ল্যাটফর্‌ম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি
বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকেরা  এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন গবেষণার সাথে পেশা জগতের মেলবন্ধন আরও দৃঢ় করবে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬