নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ PM
নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভায়

নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভায় © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মিস আলিফ রুদাবা, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ। 

এছাড়া সভায় প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এনইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সভায় ভার্চুয়ালি যোগদান করেন। 

সভায় ৪১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী এবং ৪১তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। শৃঙ্খলা কমিটির সভার কয়েকটি সুপারিশ পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হয়। এছাড়া নিয়োগ কমিটির সাবজেক্ট এক্সপার্ট সদস্য মনোনয়নের অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950