উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন এন্ড এডমিশন ফেয়ার শুরু

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
এডমিশন ফেয়ার

এডমিশন ফেয়ার © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা দিতে এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ারের আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে মেলার উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। ১৫ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

উপাচার্য বলেন, এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। এ আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করি। তাদের কৌতুহল, তাদের প্রশ্ন, সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান এসব যাচাই করে নেয়ার সবচেয়ে ভালো সুযোগ এটা।

মেলায় প্রত্যেক বিভাগের আলাদা স্টল আছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তারা সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9