চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘আইটিডি-২০২৫’ আয়োজন করছে গ্রিন ইউনিভার্সিটি

২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৫ PM
আইটিডি- ২০২৫’ শীর্ষক সংবাদ সম্মেলন

আইটিডি- ২০২৫’ শীর্ষক সংবাদ সম্মেলন © সংগৃহীত

জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিতে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। 

আগামী ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা এবং আইন অনুষদের যৌথ উদ্যোগে এ সম্মেলন রাজধানীর পূর্বাচলের আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।  

সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষক, গবেষক, পেশাজীবি ও ব্যবসায়িক বিশেষজ্ঞরা একত্রিত হবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের গবেষণা, ভাবনা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন ও সম্ভাবনা তুলে ধরবেন। সম্মেলনটির এ বছরের প্রতিপাদ্য– ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়’।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে মোট ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছে। সেগুলো পর্যালোচনা করে ১১৩টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। বাছাইকৃত গবেষণাপত্রে টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, ডিজিটাল রূপান্তর, পরিবেশ আইন, এআই নৈতিকতা, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়গুলোতে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলোকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে, যা আইটিডি সম্মেলনের শ্রেষ্ঠ গবেষণায় স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য অব্যাহত রাখারই অভিপ্রায়। আইটিডি ২০২৫ সম্মেলনটিতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগদান করারও সুযোগ থাকবে। 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান এবং গ্রিন বিজনেস স্কুলের শিক্ষক ও জনসংযোগ ও গণমাধ্যম কমিটির সদস্যসচিব মাশরুর মুশতাক।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন  বলেন, ‘শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা ও ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচিত করাতে চাই, যা তাদের জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে অর্থবহ অবদান রাখতে প্রস্তুত করবে।’

চতুর্থ আইটিডি সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ জানান, ‘দেশের স্বনামধন্য শিক্ষক ও গবেষকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন। তাই বাংলাদেশের নতুন প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য নিজেদের গবেষণা তুলে ধরার এক দারুণ সুযোগ হিসেবে কাজ করবে আয়োজনটি।’ 

উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করে আসছে। প্রায় ২০০ জন অভিজ্ঞ শিক্ষক এবং ৫৫০০-এরও বেশি শিক্ষার্থী নিয়ে জিইউবি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করে আসছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9