বিইউবিটিতে অনুষ্ঠিত ভাইস চ্যান্সেলরস লেকচার সিরিজ: ‘মেক ইয়োর ক্যারিয়ার ভিজিবল’

২২ অক্টোবর ২০২৫, ১০:১৪ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ২২ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ভাইস চ্যান্সেলরস লেকচার সিরিজের আরেকটি অনুপ্রেরণামূলক সেশন। ‘মেক ইয়োর ক্যারিয়ার ভিজিবল’ শীর্ষক এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের ডিপার্টমেন্ট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক ও লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুস্তাফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান।

ড. আহমেদ মুস্তাফা তার প্রাঞ্জল বক্তব্যে একাডেমিক ও পেশাগত জীবনে দক্ষতা অর্জনের পাশাপাশি কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নেটওয়ার্কিং, গবেষণা ফলাফলের সঠিক উপস্থাপন ও আন্তর্জাতিক সহযোগিতা একাডেমিক উন্নয়ন ও পেশাগত স্বীকৃতির মূল চাবিকাঠি। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, এ ধরনের সেশন আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এমন উদ্যোগ বিইউবিটিতে জ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল, যা বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নের সংস্কৃতি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬