শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে দেশের যে ২০ বেসরকারি বিশ্ববিদ্যালয়

০১ অক্টোবর ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ PM
শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে বেসরকারি ২০ বিশ্ববিদ্যালয়ের লোগো

শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে বেসরকারি ২০ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১০টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনায় থাকা ১০৩টি উচ্চশিক্ষালয়লোতে সব মিলিয়ে শিক্ষার্থী তিন লাখ ৫৮ হাজার ৪১৪ জন। তার মধ্যে ছাত্রী এক লাখ ২৫ হাজার ১০ জন, ২ জন তৃতীয় লিঙ্গ এবং বিদেশি শিক্ষার্থী ৮২৬ জন রয়েছেন। সম্প্রতি ইউজিসির প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা, ব্যয়, প্রকাশনা ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত থেকে এমন তথ্য পাওয়া গেছে। 

পরিসংখ্যান অনুযায়ী দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যায় এবারও এগিয়ে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে ২৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। দ্বিতীয় সর্বোচ্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ হাজার ৩০৩, তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ইউনিভার্সিটি ১৭ হাজার ৩২৫ এবং চতুর্থ সর্বোচ্চ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ১২ হাজার ২২০।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূল বিষয়গুলো এখন হয়ে গেছে গৌণ। পাবলিক এখন হয়ে গেছে জাতীয় রাজনীতি, মারামারি, দুষ্ট চিন্তা ও পদ পদবির জন্য নানা ধরনের কূট কৌশলের কেন্দ্র। এগুলো যখন বাবা-মা বা শিক্ষার্থীরা দেখবে, তখন তো তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে চাইবে, না এটাই স্বাভাবিক। কেউ তো আর চাইবে না, তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো অপব্যয় করতে— কামরুল হাসান মামুন, শিক্ষাবিদ ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। এ বাড়ার হার ৪ দশমিক ৮৩ শতাংশ। ২০২২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪১ হাজার ৯৮ জন। আর ২০২৩ সালে ১৭ হাজার ৩১৬ জন শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫৮ হাজার ৪১৪ জনে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বাড়ার কারণ জানিয়ে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার কারণ হচ্ছে- সেখানে ডিসিপ্লেন আছে এবং রাজনীতি নেই। যার কারণে, বাবা-মা নিশ্চিন্ত থাকে সবসময়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট পেয়ে যায়। দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মূল কাজ পড়াশোনা ও গবেষণা নিয়ে থাকা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো তো বর্তমানে হয়ে উঠছে না। 

আরও পড়ুন: মেরিটাইমে সবোর্চ্চ সোয়া ৫ লাখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন ৭৯৫, ঢাবি-বুয়েটসহ অন্য বিশ্ববিদ্যালয়ে কত?

তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূল বিষয়গুলো এখন হয়ে গেছে গৌণ। পাবলিক এখন হয়ে গেছে জাতীয় রাজনীতি, মারামারি, দুষ্ট চিন্তা ও পদ পদবির জন্য নানা ধরনের কূট কৌশলের কেন্দ্র। এগুলো যখন বাবা-মা বা শিক্ষার্থীরা দেখবে, তখন তো তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে চাইবে, না এটাই স্বাভাবিক। কেউ তো আর চাইবে না, তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো অপব্যয় করতে।  

শিক্ষার্থী সংখ্যায় প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা

  • নর্থ সাউথ ইউনিভার্সিটি – ২৩,১১৩

  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ২১,৩০৩

  • ব্র্যাক ইউনিভার্সিটি – ১৭,৩২৫

  • ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি – ১২,২২০

  • ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ – ১১,১৫২

  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ – ১০,৯০৯

  • সাউথইস্ট ইউনিভার্সিটি – ১০,১৬১

  • আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম – ৯,৯০৩

  • উত্তরা বিশ্ববিদ্যালয় – ৯,৫৩১

  • নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ – ৯,১৭৬

  • ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ৯,১১৬

  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) – ৮,৭৩৯

  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) – ৭,৮৮৭

  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ৭,২২৪

  • গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ – ৬,৮৫৫

  • বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি – ৬,৭৯৮

  • ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ – ৬,২৫০

  • প্রিমিয়ার ইউনিভার্সিটি – ৬,২০৫

  • আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি – ৬,২১৭

  • সিটি ইউনিভার্সিটি – ৫,৭৫৬

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9