বিজিসিটিইউবিতে রিসোর্স সেন্টার স্থাপন মালয়েশিয়ার বাইনারী ইউনিভার্সিটির

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ ও বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়ার রিসোর্স সেন্টার উদ্বোধন করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে রিসোর্স সেন্টারটি উদ্বোধন করেন বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান তানশ্রী দাতো প্রফেসর জোসেফ আদাইকালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশর এর ট্রাস্টি বোর্ডের সদস্য মিস আফরিন আহমদ হাসনাইন, বাইনারী গ্র্যাজুয়েট স্কুলের ডীন ড. আসিফ মাহবুব করিম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, রেজিষ্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আবছার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের ভারাপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, চেয়ারম্যান ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিসোর্স সেন্টারের মাধ্যমে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহনের জন্য যাবতীয় তথ্য এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রীরা সরাসরি বাইনারী ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবেন। তাছাড়া শিক্ষকগণ বাইনারী ইউনিভার্সিটিতে পিএইচডি করার ক্ষেত্রে স্কলারশীপ সুবিধা পাবেন। স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, যৌথ গবেষণা প্রকল্প, ট্রেনিং, ওয়ার্কসপ, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন এর ক্ষেত্রে এই রিসোর্স সেন্টার উভয় ইউনিভার্সিটির জন্য একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে।

‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সোনার দামে বড় লাফ, ফের ভরি ছাড়াল আড়াই লাখ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনা-২ আসন: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন বটগাছের প্রা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬