আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ PM
কর্মশালায় আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন

কর্মশালায় আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের। এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন। ওবিইয়ের আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে। 

‌‘ওয়ার্কশপ অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। 

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9