আইটি শিক্ষায় বৈশ্বিক সংযোগ: আইএসইউ ও জিআইআইএম এর সমঝোতা স্মারক স্বাক্ষর     

০৪ জুলাই ২০২৫, ১২:১১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্ট (জিআইআইএম) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আইএসইউ’র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মো. আবুল কাসেমের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের পক্ষে প্রফেসর জেরি লুফৎম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন। এ সময় আইএসইউ’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাকিকুর রহমানও উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জিআইআইএম এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ ওয়েভার সুবিধা পাবেন। উভয় প্রতিষ্ঠান আইটি ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাক্ষেত্রে একযোগে কাজ করার লক্ষ্যে একমত হয়েছে। এতে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ তৈরি হবে।

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950