গ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১০:৫২ PM
স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিত

স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিত © সংগৃহীত

বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা ও ১০ বছর মেয়াদি অ্যাকাডেমিক মাস্টার প্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে। গাজীপুরের রোয়েনা রিসোর্টে ২৪-২৫ জুলাই আয়োজিত এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অ্যাকাডেমিক নেতৃত্ব, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে ২০২৪ সালের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মূল্যায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ২০২৫ সালের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাদান, গবেষণা, শিক্ষার্থী ভর্তি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক পরিচালনায় মানোন্নয়ন নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

সম্মেলনে অ্যাকাডেমিক ইনোভেশন, ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়। এটি অংশগ্রহণমূলক, প্রয়োগযোগ্য ও ভবিষ্যতমুখী কৌশল প্রণয়নের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিশ্চিত করতে কৌশলগত সামঞ্জস্য ও অংশীদারিত্ব পূর্ণ নেতৃত্ব প্রয়োজন। প্রথম দিনে চারটি গুরুত্বপূর্ণ কী-নোট উপস্থাপনা অনুষ্ঠিত হয়। 

এগুলো হলো— জিইউবির ১০ বছর মেয়াদি অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান পর্যালোচনা, এআই যুগে অ্যাকাডেমিক ও গবেষণার উৎকর্ষ; আর্থিক স্থিতিশীলতা, অর্থায়ন ও কৌশলগত প্রবৃদ্ধি প্রভৃতি। 

বক্তৃতাগুলোতে অ্যাকাডেমিক উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা এবং আর্থিক স্থিতিশীলতার সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে। তাঁরা স্ট্রাইভ ২০২৫-এর কৌশলগত পরিকল্পনার আলোকে উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও উৎকর্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬