নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

০৫ জুলাই ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
এনইউবি’র ৪০তম সিন্ডিকেট সভা

এনইউবি’র ৪০তম সিন্ডিকেট সভা © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। এনইউবির ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুরুন আখতার, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য হালিমা সুলতানা জিনিয়া, লাবিবা আব্দুল্লাহসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা।

এ সময় ৩৯তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও ৩৮তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। একইসঙ্গে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ পাওয়া শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কমিটি পুনর্গঠন ও অনুমোদন করা হয়। অর্থ কমিটির সভার কার্যবিবরণী এবং কেন্দ্রীয় পরীক্ষা কমিটি (সিবিই) সভায় অনুমোদিত গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা ও অনুমোদন করা হয়।  

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: যোগাযোগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন, ২ দিন ধরে অ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচিংয়ে ক্লাসের সময় শুধু ভাবতাম, চারপাশে কত স্মার্ট-ট্যাল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬