এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু

৩০ জুন ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
টুর্নামেন্টের উদ্বোধন করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার

টুর্নামেন্টের উদ্বোধন করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে শুরু হয়েছে ‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। টুর্নামেন্টে ঢাকা শহরের ৩২টি কলেজের ক্রিকেট দল অংশগ্রহণ করছে।

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব স্পোর্টস ফিল্ডে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) ড. জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে চাকরি থেকে অপসারণ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এআইইউবি অফিস অব স্পোর্টসের তত্ত্বাবধানে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে ঢাকা শহরের ৩২টি কলেজের ক্রিকেট দল অংশগ্রহণ করছে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, কলেজগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬