এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার মিলনমেলা অনুষ্ঠিত

২৯ জুন ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৩ AM
অ্যালামনাই রিইউনিয়নে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্য এবং অতিথিরা

অ্যালামনাই রিইউনিয়নে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্য এবং অতিথিরা © টিডিসি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া’-এর উদ্যোগে গত ২১ জুন সিডনির পুলম্যান হোটেলে এআইইউবির ৩০ বছর পূর্তিতে এক জাঁকজমকপূর্ণ অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। 

এতে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ও পার্থসহ বিভিন্ন শহর থেকে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্য এবং অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস‍্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জিটা লামাগনা। বক্তব্যে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের তিন দশকের উন্নয়ন, আন্তর্জাতিক পরিমন্ডলে এআইইউবির অবদান ও অর্জনের কথা তুলে ধরেন।

প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এআইইউবি তাদের পেশাগত জীবন ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ ও অংশগ্রহণকারী অ্যালামনাইদের সম্মাননা প্রদান।

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬