বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করলো নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

০১ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০২:৪৯ PM
বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জনকারী দলের সদস্যরা

বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জনকারী দলের সদস্যরা © জনসংযোগ

বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (ডাব্লিওআইসিই)-এর ৭ম আসরে আইটি ও রোবোটিকস বিভাগে (আন্তর্জাতিক ক্যাটাগরি-জাতীয় পর্ব) অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক অর্জন করেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রতিনিধিত্ব করে এই গৌরবজনক অর্জন করেছে নর্দার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। তাদের প্রকল্পের নাম ছিল ‘সেইফ ফল’, যা একটি বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যবস্থা—পতনের ঘটনা শনাক্ত ও সাড়া দিতে সক্ষম। এর মাধ্যমে সংকটকালীন পরিস্থিতিতে নিরাপত্তা ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা সম্ভব।

দলের সদস্যরা ছিলেন: আজমাইন শেখ (সাধারণ সদস্য, এনইউবি কম্পিউটার ক্লাব), মাহদিন ইসলাম মোকিম (যুগ্ম সম্পাদক, এনইউবি কম্পিউটার ক্লাব) ও সিনথিয়া জামান।

এই উল্লেখযোগ্য অর্জন নর্দার্ন ইউনিভার্সিটির জন্য একটি গর্বের বিষয় এবং দেশের আইটি ও রোবোটিকস খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950