আইইউবিএটিতে বিশ্ব নারী দিবস পালন

০৭ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM
আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা

আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবিএটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মিস সারাহ কবরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম। তিনি তাঁর ভাষণে স্বাধীনতা অর্জনে বাংলাদেশী নারীর ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করেন এবং জাতির ভবিষ্যৎ রুপায়ণ নারীর ভূমিকা তুলে ধরেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স এর সহকারী অধ্যাপিকা মিস সায়েরা অজান্তা ইসরাত। এছাড়াও বক্তব্য রাখেন জনাব একেএম সরফুদ্দিন। নারী দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা বেগুনী রঙ্গের পোশাক পরে এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬