চিত্রনায়ক বাপ্পী এখন গ্র্যাজুয়েট

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৬ PM
গাউন পরিহিত বাপ্পী চৌধুরী

গাউন পরিহিত বাপ্পী চৌধুরী © সংগৃহীত

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এখন গ্র্যাজুয়েট। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সনদ নেন। 

এ ব্যাপারে বাপ্পী চৌধুরী বলেন, গতবছর আমার স্নাতক সম্পন্ন হয়েছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে আজ আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়েছি। জীবনের অনেক বড় পাওয়া এটি।

তার ইচ্ছে, এবার সাংবাদিকতার উপরই মাস্টার্স করবেন। তিনি বলেন, ছবির ব্যস্ততায় সময় করতে পারছিনা। শিগগির মাস্টার্সে ভর্তি হবো। সবার কাছে দোয়া চাই যাতে সিনেমার ক্যারিয়ারের পাশাপাশি আমার শিক্ষাজীবনটাও যেন মসৃণ হয়।

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন নারায়ণগঞ্জের ছেলে বাপ্পী চৌধুরী। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমা জটিল প্রেম, লাভ স্টেশন, কি দারুণ দেখতে, সুলতানা বিবিয়ানা ইত্যাদি।

সর্বশেষ বাপ্পী অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পেয়েছে ৮ ফেব্রুয়ারি। আগামীতে মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘ডনগিরি’। শুটিং শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬