ইউল্যাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩১ PM
ইউল্যাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইউল্যাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদপুরস্থ স্থায়ী ক্যাম্পাসে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে খালি পায়ে ব্যানার সম্বলিত র‍্যালি শহীদ বেদি অভিমুখে গিয়ে শেষ হয়। সেখানে দাঁড়িয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক। এসময় ভাষা আন্দোলনের উপর গুরুত্বারোপ করে বিষারদ আলোচনা করেন জাতীয় অধ্যাপক ও প্রফেসর এমিরেটস ড. রফিকুল ইসলাম।

এছাড়াও ইউল্যাব উপ-উপাচার্য প্রফেসর সমশদ মর্তুজা, রেজিস্টার আখতার আহমেদ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬