ইউল্যাবের এমএসজে বিভাগের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৫ PM
নবীন-বরণের একটি মুহুর্ত

নবীন-বরণের একটি মুহুর্ত © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মোহাম্মদপুরস্থ স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্প্রিং সেমিস্টার-২০১৯ এর পূর্বাস্য কার্যক্রম এর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা সৈয়দ অর্চির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। বক্তব্যের শুরুতেই তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের কিছু দিক নির্দেশনা প্রদান করেন। বক্তব্য শেষে তিনি একে একে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ পরিচয় প্রদান করার জন্য আমন্ত্রণ জানান।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এসময় বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ডিপার্টমেন্টের ইতিহাস, উদ্দেশ্য, দর্শন এবং লক্ষ্য নিয়ে কথা বলেন। এছাড়াও জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মাদ আমিনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে পোর্টফলিও সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

সবশেষে ইউল্যাব সংস্কৃতি সংসদ (এসএস ক্লাব) এর শিল্পীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬