সন্দ্বীপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের আরও বেশি শিক্ষিত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বুধবার ভিডিও কনফারেন্সে ‘সন্দ্বীপে সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে সন্দ্বীপের এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে জানান, ‘বিদ্যুতের আলো না থাকায় আগে তাদের পড়ালেখায় অসুবিধা হত। কিন্তু বর্তমানে বিদ্যুৎ পেয়ে তারা অনেক রাত পর্যন্ত লেখাপড়া করতে পারে। স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস করা যাচ্ছে। আগে মূল ভূখণ্ডের শিক্ষার্থীদের থেকে সন্দ্বীপের শিক্ষার্থীরা পিছিয়ে ছিল। কিন্তু এখন বিদ্যুৎ পাওয়ায় তাদের আর পড়ালেখায় পিছিয়ে থাকতে হবে না।’

প্রধানমন্ত্রী ওই শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে উদ্দেশ্য করে বলেন, ‘মিতা কই.. ? সন্দ্বীপেতো স্কুল আছে, কলেজ আছে। আপনারা চাইলেত সন্দ্বীপে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন। কি বলেন..?’

উত্তরে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী চাইলে তা অবশ্যই হবে।’

এর আগে বেলা ১০ টা ৫১ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬