ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩৮টি চলচ্চিত্র নির্বাচিত

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১১ PM
পোস্টার

পোস্টার

সর্বপ্রথম মুঠোফোন কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল’ (ডিআইএমএফএফ)’র ৫ম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি।বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)’র স্থায়ী ক্যাম্পাসে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী উৎসবমুখর আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতার এবারের আসরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, স্পেন, ফিলিপাইন, ব্রাজিল, চীন, জার্মানি, আফগানিস্তান, নেপাল, শ্রীলংকা, সুইডেন ৩৪টি দেশ থেকে তিনটি বিভাগ ‘কম্পিটিশন, ‘ওয়ান মিনিট ফিল্ম’এবং ‘স্ক্রিনিং’ ক্যাটাগরিতে সর্বমোট ৯৫টি চলচ্চিত্র জমা হয়েছে।এই চলচ্চিত্র উৎসবটির ৫ম আসরে বিচারক হিসেবে ছিলেন, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, প্রথিতযশা সিনেমাটোগ্রাফার রাশেদ জামান এবং চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ লেখক বিধান রিবেরু।

বিচারকদের নির্বাচনে কম্পিটিশন বিভাগে জমাকৃত ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের ৩টি চলচ্চিত্র থেকে ২ টি এবং স্ক্রিনিং বিভাগে জমাকৃত ৬৪ টি চলচ্চিত্র থেকে ২৬ টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্র গুলোর মধ্য থেকে কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড। ওয়ান মিনিট বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য থাকছে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার’ অ্যাওয়ার্ড। সেই সাথে নির্বাচিত সকল নির্মাতাদের জন্য থাকছে সনদপত্র এবং উপহার। 

 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬