আইইউবিএটি ও পর্তুগালের আলগ্রেভ ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭ PM
সমঝোতা স্মারকের চুক্তিপত্র বিনিময় করছেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

সমঝোতা স্মারকের চুক্তিপত্র বিনিময় করছেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিসনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি (আইইউবিএটি) ও পর্তুগালের ইউনিভার্সিটি অব আলগ্রেভ, ফারো’র মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করার পথ সুগম হলো। পাশাপাশি স্বল্পমেয়াদী শিক্ষা ক্যাম্প ও খণ্ডকালীন শিক্ষকের বিনিময়ের মাধ্যমে গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা যাবে।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সম্পাদিত সমঝোতা স্মারকে আইইউবিএটি’র পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব এবং ইউনিভার্সিটি অব আলগ্রেভের পক্ষে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইকোনোমিকসের অধ্যাপক জুলিও ডি কস্টা মেন্ডেস চুক্তিপত্র স্বাক্ষর করেন। এসময় আইইউবিএটি’র বিভাগীয় প্রধানগণসহ রেজিস্টার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬