৩৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাস

৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
ডিআইইউ লোগো

ডিআইইউ লোগো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) মো. আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল রাত ৯টা থেকে ২ মে সকাল ৮টা পর্যন্ত পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং অন্যান্য বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

তবে বিদ্যুৎ না থাকলেও ভর্তি ও তথ্য শাখা এবং হিসাব শাখার কার্যক্রম যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
উইকেটশূন্য চা বিরতিতে চাপে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬
জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস কর…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার কম্পিউটার …
  • ১৬ নভেম্বর ২০২৬