ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৮ PM

© ফাইল ফটো

গাজীপুরে টেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেল জংশনের দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ (২২) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পোটান এলাকার মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি রাজধানী ঢাকার মিরপুর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

জয়দেবপুর রেল জংশনের বড় মাস্টার মো. শাহজাহান জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস সকাল ৮টা ২৮মিনিটে জয়দেবপুর স্টেশন ত্যাগ করে। কয়েকশ গজ দক্ষিণে পূর্ব চান্দনা নামক স্থানে যাওয়ার পর ওই ট্রেনে কাটা পড়ে সফিউল্লাহ নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে শাহজাহান আরও জানান, নিহত সফিউল্লাহ পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শনিবার সকালে তিনি ঢাকায় যাওয়ার জন্য রেল লাইন দিয়ে হেটে স্টেশনে আসছিলেন। জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬