ইস্ট ওয়েস্টের সমাবর্তনে মুক্তিযুদ্ধমন্ত্রী

তোমাদের সাফল্যের অংশীদার পুরো জাতি

৩০ জানুয়ারি ২০১৯, ০৭:২৭ PM
সমাবর্তনে বক্তব্যে রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক

সমাবর্তনে বক্তব্যে রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক © টিডিসি ফটো

নবীন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ‘আজকের এই দিনটি তোমাদের জন্য নতুন জীবনের বার্তা নিয়ে আসছে। এটি শুধু তোমাদের অর্জন নয়, এ অর্জন তোমাদের পরিবারের, বিশ্ববিদ্যালয়ের ও সর্বোপরি দেশের।’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন জানান।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ থেকে শুরু হলো তোমাদের নতুন পথচলা। তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ের শুভসূচনা, নীতি-নৈতিকতা, দায়িত্বশীলতা, কর্মনৈপুণ্য, পেশাদারিত্ব ও সর্বোপরি দেশপ্রেম হবে তোমাদের ভবিষ্যৎ পথচলার নিয়ামক। তোমাদের সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়। তোমাদের পরিবার, দেশ ও জাতি সম্মিলিতভাবে তোমাদের সাফল্যের অংশীদার।’

বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এর ১৮তম সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ২০৭৩ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া অনন্য মেধাবী আটজন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণ পদক।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য শতভাগ টিউশন ফি মওকুফের ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি সার্থক প্রয়াস।

সমাবর্তন বক্তা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন,‘বাংলাদেশ এখন সম্ভাবনার দেশে পরিণিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন শুধু জ্ঞান বিতরণ করছেনা, তাঁরা নতুন জ্ঞান তৈরিও করছে। এক্ষেত্রে তিনি ক্যান্সার সনাক্তে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা সাফল্যের কথা তুলে ধরেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

তাঁরা বলেন, নতুন প্রজন্মের তরুণদের গতিশীলতা ও উদ্ভাবনি ক্ষমতার মাধ্যমেই বাংলাদেশ আগামীতে তার কাঙ্খিত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক লক্ষ্যে পৌঁছতে পারবে।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সনগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা- কর্মচারী, গ্রাজুয়েট ও তাদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষা জীবনের শেষে যথাসময়ে সনদ হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬