নবীন শিক্ষার্থীদের বরণ করল আশা বিশ্ববিদ্যালয়

২৯ জানুয়ারি ২০১৯, ০৬:৩৩ PM
আশা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টশন

আশা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টশন

বর্ণাঢ্য আয়োজনে ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। স্প্রিং-২০১৯ সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আশার ডেপুটি চেয়ারম্যান ও আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ সভাপতিত্ব করেন।

নবীন বরণে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার বিকাশে আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অবদান অপরিসীম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, তোমরাই আশা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমাদের দক্ষতা ও যোগ্যতাই এই বিশ্ববিদ্যালয়কে উত্তোরত্তর সাফল্য নিয়ে আসবে। তাছাড়া একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। সমাজ ও রাষ্ট্রকে সেবা দিতে শিক্ষার্থীদের সত্যিকারের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং নবীন ও অন্যান্য ছাত্র- ছাত্রী।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬