শীতার্তদের পাশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

২২ জানুয়ারি ২০১৯, ১০:০১ AM
কম্বল বিতরণ করছেন নর্থ সাউথের শিক্ষার্থীরা

কম্বল বিতরণ করছেন নর্থ সাউথের শিক্ষার্থীরা © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে অসহায় ও শীতার্তদের মাঝে ৯শ’র বেশি কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলার ভুল্লী বাজার এলাকায় আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষারের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন— নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ, কোষাধ্যক্ষ ইমতিয়াজ খান, হেড অব অপারেশন ওয়ালিদ বিন তৃণয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোফাস্বের হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য ও সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক প্রমুখ।

 

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬