কানাডিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার

২০ জানুয়ারি ২০১৯, ০৮:৩৫ PM
সেমিনারে অতিথিরা

সেমিনারে অতিথিরা

উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনার করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ রোববার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডা সরকারের সিনিয়র পলিসি এনালিস্ট ড. কালাম সাহেদ। তিনি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের নানা সুযোগ নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এর স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, সহকারী অধ্যাপক মো: লাতিফুল খাবীর, সহকারী অধ্যাপক এম. মামুন আল বশিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬