বুয়েট রোবো কার্নিভালের সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

১৯ জানুয়ারি ২০১৯, ০৬:৪০ PM

© টিডিসি ফটো

বুয়েটে অনুষ্ঠিত বুয়েট রোবো কার্নিভাল-২০১৯ এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ডিআইইউ গ্র্যাভিটন। সকারবট মূলত রোবটদের মাঝে ফুটবল খেলা। দুই পক্ষের পক্ষ থেকে খেলার প্লাটফর্মে রোবটদের ছেড়ে দেয়া হয় এবং বাইরে থেকে এর নিয়ন্ত্রণ করেন দুই দলের প্রতিযোগীরা। এরপর সর্বোচ্চ সংখ্যক গোলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। বিগত দিনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মত এই আয়োজন করে বুয়েট।

এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়য় থেকে আসা প্রায় ৭০টি টিমকে পেছনে ফেলে ফাইনাল ম্যাচে ডিআইইউ গ্র্যাভিটন বিপক্ষে ছিলো মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে আসা একটি টিম। সেখানে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে আসা টিমের রোবট করে ১ গোল আর ড্যাফোডিলের টিম করে ৩ গোল।  

সব শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে পুরষ্কার গ্রহণ করে টিম ডিআইইউ গ্র্যাভিটনের নেতৃত্বে থাকা সৈয়দ মোঃ ওমর শাঈখ। সৈয়দ মো. ওমর শাঈখ ড্যাফোডিলের কম্পিউটার প্রকৌশল বিভাগের ৭ম সেমিস্টারে শিক্ষার্থী।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬