ইউআইইউতে ‘ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস’র যাত্রা শুরু

১৫ মার্চ ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © টিডিসি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই-ইউআইইউ)’-এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ, ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরচিালক ডা. মো. আখতারুজ্জামান, সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং ইউনাইটেড ফাইন্যান্স’র চেয়ারম্যান জনাব নাজমুল হাসান।

আরও পড়ুন: অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের (আইআইবিএফই-ইউআইইউ) পরিচালক এবং ইকোনমিকস বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (সিএসবিআইবি) মহাসচিব মো. আবদুল্লাহ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে ইসলামি ব্যাংকিং সেক্টর বিস্তারে নানা ধরনের প্রতিবন্ধকতার পাশাপাশি দক্ষ জনশক্তির অভাব রয়েছে। ইউআইইউর এই ইনস্টিটিউটর মাধ্যমে দক্ষ জনশক্তির তৈরি এবং ইসলামি ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: সীমাবদ্ধতার মধ্যেও রোগীর সর্বোচ্চ সেবার চেষ্টা ক্যান্সার হাসপাতালে

বিশেষ অতিথিরা বাংলাদেশের ইসলামি ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া তারা ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতি পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন।

উদ্বোধনী অধিবেশন শেষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দ্বিতীয় অধিবেশনের টেকনিক্যাল সেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলাম বিশেষজ্ঞ, সাংবাদিকরাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউআইইউ
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9