অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা

১৫ মার্চ ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল (রবিবার) ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী, তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

একজন সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব প্রথা অনুসরণ করা হয়েছে।

উল্লেখ্য, পরিবারের সিদ্ধান্তক্রমেই অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এ সিদ্ধান্তকে সম্মান জানায়।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যত আবেদন পড়ল

প্রসঙ্গত, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি হওয়ার পরের দিন ৭ মার্চ (শুক্রবার) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসাধীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবার এবং পারিবারিক বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। ইন্তেকালের পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রশাসনের অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং দাফন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

১৫ দিনের মধ্যে হাদি হত্যার আসামীদের দেশে ফিরিয়ে আনার দাবি
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে…
  • ২৭ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে …
  • ২৭ মার্চ ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে …
  • ২৭ মার্চ ২০২৬
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
  • ২৭ মার্চ ২০২৬
শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্ব…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence