ড্যাফোডিলে নবীন ও কৃতি স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯ PM
কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রধান করছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রধান করছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) নবীনবরণ ও কৃতি স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিজয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইএ ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো: সবুর খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উপ পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ডিআইএর শিক্ষক আলী ইমরান ও ধন্যবাদ বক্তব্য রাখেন ডিআইএর সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে গ্রিনিচ বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) থেকে বিএসসি অনার্স ইন আইটিতে প্রথম শ্রেণি প্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ও নবীন শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ডিআইএ পরিবার

 

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান টেকনোলজির মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬