উদ্যোক্তা মেলার ব্যানার
প্রতি বছরের মতো এবারও উদ্যোক্তা মেলার আয়োজন করতে যাচ্ছে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর গ্রীন রোডে অবস্থিত সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করা হবে; চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলার আয়োজক সোনারগাঁও ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। এ বছর উদ্যোক্তা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘অপরচুনিটি টু এংগেজ উইথ দ্যা নেক্সট জেনারেশন লিডারস’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশ নিতে চাইলে শিক্ষার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে বাইরের শিক্ষার্থীরাও এ মেলায় অংশ নিতে পারবে।
উদ্যোক্তা মেলা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের প্রভাষক রুহুল আমিন। তিনি বলেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজনেস আইডিয়া প্রদর্শন করার পাশাপাশি ব্যাবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পাবে।