ঢাবি অধিভুক্ত সাত কলেজ

পরীক্ষার দশ মাস আগেই রুটিন প্রকাশ

১৪ জানুয়ারি ২০১৯, ০১:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই পরীক্ষা ও ফল প্রকাশে ধীরগতির ভোগান্তিতে পড়ে সাত কলেজের শিক্ষার্থীরা। সেশন জটের শিকার হয়ে নানা আন্দোলন ও কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে সাত কলেজের শিক্ষার্থীদের সেশন জট নিরসনে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার পরীক্ষার প্রায় দশ মাস আগেই সাত কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

জানা যায়, গতকাল রবিবার অধিভুক্ত কলেজগুলোর জন্য তৈরী ওয়েব সাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।প্রকাশিত রুটিন অনুযায়ী, চলতি বছরের  ১২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। একই সময়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষায় অংশ নিতে পারবে ২০১১-১২, ২০১২-১৩ এবং ২০১৩-১৪, শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়নের শিক্ষার্থীরা। 

এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয় গত ডিসেম্বরে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরবর্তী শিক্ষা বর্ষের রুটিন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। কিছু শিক্ষার্থী কম সময়ের ব্যবধানে পরীক্ষা নেয়ায় চাপের কথা বললেও বিশ্ববিদ্যালয় প্রশানের এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

তারা বলছেন, সাত কলেজের একাডেমিক কার্যক্রম আগের তুলনায় গতি পেয়েছে। তারা আশা প্রকাশ করছেন শিক্ষার্থীদের সেশনজট খুব দ্রুতই নিরসন হবে।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রাহিদুল ইসলাম ফাহিম বলেন, এটা অবশ্যই ইতিবাচক দিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দশ মাস আগেই রুটিন দিয়ে দিয়েছে, এর ফলে আমাদের সেশনজট কমবে এবং অন্যান্য একাডেমিক কাজ আরো বেগবান হবে। 

পরীক্ষার রুটিন দেখতে... ক্লিক করুন

বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬