জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার

০৫ মার্চ ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়

জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয় © টিডিসি

জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের উদ্যোগে ‘ক্যারিয়ার অপরচুনিটি ইন জাপান অ্যান্ড এক্সিলেন্স ইন জাপান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউএ হারবরের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান। তিনি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপের সুযোগ, কর্মসংস্থান, ও পেশাগত উৎকর্ষতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ব্যবস্থা, ভাষা দক্ষতার গুরুত্ব ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। মাসুদুর রহমান তার বক্তব্যে জাপানে পড়াশোনা ও চাকরির বাজারে সফল হতে কীভাবে প্রস্তুতি নিতে হয়, সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল, জেনে নিন বিস্তারিত তথ্য

গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে জাপানি ভাষা শিক্ষা ও জাপানি ভাষায় এনএটি টেস্ট পরীক্ষার বাংলাদেশের একমাত্র সেন্টার হিসেবে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ-সুবিধা বিদেশে উচ্চশিক্ষার ও ক্যারিয়ার গঠনের সুযোগ করে দেবে।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬