হাবিপ্রবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল, জেনে নিন বিস্তারিত তথ্য

০৫ মার্চ ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
হাবিপ্রবি

হাবিপ্রবি © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ)। আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য।

আবেদনের যোগ্যতা
‘এ’ ও ‘বি’ ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫–এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫–সহ মোট ৮ থাকতে হবে।

অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫–এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫–সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে ।

বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য ‘ও’ লেভেলে পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে।

আবেদন ফি
প্রতিটি ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে ফি হবে ১ হাজার ২০০ টাকা।

আসন সংখ্যা
এবার ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন দুজন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

প্রবেশপত্র ডাউনলোড
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ
আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক বিস্তারিত সময়সূচি পরে ওয়েবসাইটে জানানো হবে।

পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তিসংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে ০১৭২৯২৬৬২৪৬, ০১৮২২০২৬২২২, ০১৫১৫২৫৬৮১০ হটলাইনে অথবা admission@hstu.ac.bd তে যোগাযোগের জন্য বলা হয়েছে। ভর্তির বিস্তারিত জানতে এবং আবেদন পদ্ধতির বিস্তারিত জানতে এখানে ক্লিক

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081