উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে জিইজি পুরস্কার পাচ্ছেন ড. মাহবুব আলী

১২ জানুয়ারি ২০১৯, ০৪:১৮ PM
ড. মাহবুব আলীকে জিইজি পুরস্কার প্রদানের ঘোষণা

ড. মাহবুব আলীকে জিইজি পুরস্কার প্রদানের ঘোষণা

উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখার জন্যে ঢাকা স্কুল অব ইকোনোমিকসের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীকে গ্লোবাল এন্ট্রিপ্রিউনরশীপ গ্রিড (জিইজি) পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির বেঙ্গালুরু অধ্যাপক ভোলানাথ দত্ত স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে তাকে পুরস্কার প্রদান করা হবে।

জানা যায়, ড. মুহম্মদ মাহবুব আলী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে প্রথম উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম চালু করেন এবং প্রোগ্রামের কোর্ডিনেটর হিসেবেও নিযুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে ঢাকা স্কুল অব ইকোনোমিকসে মাস্টার্স ইন এন্ট্রিপ্রেউনীরশীপ ইকোনোমিকস, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপ্রিউনীরশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছেন। এছাড়া ব্যাচেলর অব এন্ট্রিপ্রিউনীরশীপ ইকোনোমিকস প্রোগ্রাম চালু করার চেষ্টা করছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ড. মাহবুব থাইল্যান্ডের নারিসুয়ান বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রিপ্রিউনীরশীপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে পোষ্ট ডক্টরেট করেন। সারা দেশে কর্মসংস্থান ছড়িয়ে দিতে উদ্যোক্তার বিকাশ ও উদ্ভাবনী শক্তির জন্যে পাঠ ও পঠনের সম্প্রসারণের প্রয়োজন বলে মনে কনে তিনি।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬